দেশের খবর
স্কুলে ফি নৈরাজ্য: এটি কি নীরব চাঁদাবাজি নয়?
দেশে শিক্ষা কি ধীরে ধীরে একটি নিয়ন্ত্রণহীন বাণিজ্যে পরিণত হচ্ছে? বেসরকারি ও ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দিকে তাকালেই এই প্রশ্ন সামনে আসে। অভিভাবকদের কাছ থেকে নানা নামে, নানা খাতে বিপুল অর্থ আদায় করা হচ্ছে, অথচ এসব ফি আদায়ের যৌক্তিকতা বা স্বচ্ছতা নিয়ে কার্যকর কোনো তদারকি নেই।




