গাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,গাজীপুর সিটি কর্পোরেশনের
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার
শরব উদ্দিন আহমদ চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক-মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গণভোট ২০২৬ এর গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: দেশের খবর
