BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রার্থিতা বহাল, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রার্থিতা বহাল, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত জানায়। জানা গেছে, ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে আপিল করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আপিলের শুনানি শেষে কমিশন বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে ইসি। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী। মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892