টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও উঠান বৈঠক

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলাবাগান মহল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান টিপুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম। এতে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মজিবর হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবুর সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরেন।
শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারাবাহিকতা কামনা করা হয়।
রিপোর্টার: Admin মাহবুবআলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
