দেশের খবর
চট্টগ্রামে ভূজপুর পুলিশের অভিযানে পরিত্যক্ত ৯টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার
বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম) চট্টগ্রামের জেলার ভূজপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯টি দেশী তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে
Admin
২১ জানুয়ারী, ২০২৬
4 views
Print
Share:
Link Copied!

পুলিশ জানায়,মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্হ বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ওই অস্ত্র উদ্ধার করা হয়।
বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ৫০০ গজ পিছনে চা বাগানের জঙ্গলের ভেতরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া দুইটি বস্তার মধ্যে থাকা সর্বমোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
এবিষয়ে জানতে চাইলে, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান,প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে উক্ত আগ্নেয়াস্ত্রসমূহ গোপনে মজুদ করে রেখেছিল।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)
দেশের খবর•৬ মার্চ, ২০২৬
আন্দোলন শেষ, নির্বাচন শেষ — ত্যাগী কর্মীদেরও কি প্রয়োজন শেষ?

দেশের খবর•৫ মার্চ, ২০২৬
ত্যাগ, অভিজ্ঞতা ও জনসেবার অঙ্গীকারে সোহেলী পারভীন শিখা—লক্ষ্মীপুরে এমপি পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থান
দেশের খবর•৫ মার্চ, ২০২৬
