দেশের খবর
টঙ্গীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে বিএনপির
Admin মাহবুব আলম জুয়েল
২১ জানুয়ারী, ২০২৬
9 views
Print
Share:
Link Copied!

চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা তিনটার দিকে টঙ্গীর আউচপাড়া বেপারি বাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শেখ মো. সুমন, সদস্যসচিব আজিজুর রহমান টিপু এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে তিনি একজন আপসহীন নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)
দেশের খবর•৬ মার্চ, ২০২৬
আন্দোলন শেষ, নির্বাচন শেষ — ত্যাগী কর্মীদেরও কি প্রয়োজন শেষ?

দেশের খবর•৫ মার্চ, ২০২৬
ত্যাগ, অভিজ্ঞতা ও জনসেবার অঙ্গীকারে সোহেলী পারভীন শিখা—লক্ষ্মীপুরে এমপি পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থান
দেশের খবর•৫ মার্চ, ২০২৬
