দেশের খবর
জিএম কাদেরের বক্তব্য ঘিরে জনমনে প্রশ্ন
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাম্প্রতিক কিছু বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে
Admin মাহবুব আলম জুয়েল
২২ জানুয়ারী, ২০২৬
7 views
Print
Share:
Link Copied!

রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ জনগণের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে জুলাই সনদের বিরোধিতায় তার প্রকাশ্য অবস্থানকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলছেন, এই বক্তব্যগুলো রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় ঐক্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক আলোচনায় দেখা যাচ্ছে, জিএম কাদেরের বক্তব্যের ভাষা ও ভঙ্গিতে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে বলে কেউ কেউ মনে করছেন। অতীতে দেশের রাজনীতিতে যে ধরনের দমনমূলক ও কর্তৃত্ববাদী আচরণ দেখা গেছে, তার পুনরাবৃত্তির আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে।
নাগরিক সমাজের একটি অংশের মতে, জুলাই সনদ নিয়ে বিতর্কিত বক্তব্য শুধু রাজনৈতিক মতভিন্নতা নয়, বরং তা সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রের মৌলিক নীতির পরিপন্থী কি না—সে বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি উঠেছে, জিএম কাদেরের বক্তব্য ও কর্মকাণ্ড আইন ও সংবিধানের আলোকে পর্যালোচনা করা হোক। প্রয়োজন হলে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে প্রকৃত অবস্থান স্পষ্ট করা হোক—এমনটাই মনে করছেন উদ্বিগ্ন নাগরিকরা।
বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দায়িত্বশীল বক্তব্য ও আচরণ আরও জরুরি। রাজনৈতিক নেতাদের কথাবার্তা যেন সমাজে বিভাজন নয়, বরং স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে—সেদিকেই নজর দেওয়া প্রয়োজন।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)
দেশের খবর•৬ মার্চ, ২০২৬
আন্দোলন শেষ, নির্বাচন শেষ — ত্যাগী কর্মীদেরও কি প্রয়োজন শেষ?

দেশের খবর•৫ মার্চ, ২০২৬
ত্যাগ, অভিজ্ঞতা ও জনসেবার অঙ্গীকারে সোহেলী পারভীন শিখা—লক্ষ্মীপুরে এমপি পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থান
দেশের খবর•৫ মার্চ, ২০২৬
