BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারী, ২০২৬

গাজীপুরে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সভাপতিকে সংবর্ধনা

গাজীপুরে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সভাপতিকে সংবর্ধনা
প্রদীপ দেবনাথকে সংবর্ধনা দিয়েছে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সদস্যরা। শনিবার (— তারিখ) সকাল ১১টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আনিসুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী মামুন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা ফুল দিয়ে নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান। সভাপতির বক্তব্যে সহসভাপতি আনিসুল ইসলাম বলেন, ‘দক্ষ ও অভিজ্ঞ সংগঠক প্রদীপ দেবনাথকে সভাপতি হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর নেতৃত্বে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা গাজীপুরের সাধারণ মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘একটি সংগঠনকে এগিয়ে নিতে শক্তিশালী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতির সাংগঠনিক দক্ষতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।’ কোষাধ্যক্ষ শওকত আলী বলেন, ‘স্বচ্ছতা ও সততার ভিত্তিতে সংগঠনের আর্থিক কার্যক্রম পরিচালনা করা হবে। নবনির্বাচিত সভাপতির অভিজ্ঞতা আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সঠিক দিকনির্দেশনা দেবে।’ এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য মো. সোহরাব হোসেন, রফিকুল ইসলাম, রেজাউল কবির রাজীব, মাজহারুল ইসলাম, শাওন মণ্ডল, সাদিকুর রহমান শিবলী, জুনায়েদ ইসলাম বাচ্চু, শামসুদ্দিন জুয়েল, আফসার উদ্দিন, সোলাইমান বেপারী, মোহাম্মদ আবুল কালাম বেপারী, ইব্রাহিম খলিল রনি, নাজমুল ইসলাম শ্যামল ও আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892