BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৬

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ সারা দেশের ভূমি অফিসগুলোতে চলা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনকালে অফিসের সার্বিক কার্যক্রমে চরম গাফিলতির চিত্র দেখতে পান তিনি। নির্ধারিত সময়ে একাধিক কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অনুপস্থিত পাওয়া যায়। এতে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণ ভূমি অফিসে সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে উপস্থিতি নিশ্চিত করা, সেবা প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা এবং দালালচক্র নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সরকারের এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892