BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৬

গাজীপুরে ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু, জলাবদ্ধতা নিরসনে আশাবাদী এলাকাবাসী

গাজীপুরে ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু, জলাবদ্ধতা নিরসনে আশাবাদী এলাকাবাসী
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া লেদু মোল্লা রোড এলাকায় ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এস্কেভেটরের মাধ্যমে মাটি কাটার কাজ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী সিরাজিও উপস্থিত ছিলেন। কাজ শুরুর সময় স্থানীয় জমির সীমানা সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিলে সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে সমস্যাগুলোর সমাধান করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, শাকিল পারভেজ, বিল্লাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়া টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আদনান হোসেন ও তুহিন, যুবদল নেতা কাইয়ুম, সোহেলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন হাজী মফিজ উদ্দিন খান এবং বাইতুস সুন্নাহ মাদ্রাসা ও দত্তপাড়া শাহী জামে মসজিদের খতিব মুফতি বুরহানুদ্দিন। সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি জানান, দীর্ঘদিন ধরে দত্তপাড়া লেদু মোল্লা রোড এলাকায় অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতো। নতুন এই ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। তিনি আরও জানান, নির্মাণকাজ শেষ হলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে ড্রেনটির উদ্বোধন করবেন। এলাকাবাসীর আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং তাদের দৈনন্দিন চলাচল আরও সহজ ও স্বস্তিদায়ক হবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892