গাজীপুরে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতাদের আহ্বান

গাজীপুরে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতাদের আহ্বান
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে ২০২৬ সালের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তামিরুল মিল্লাদ মাদ্রাসা প্রাঙ্গণে। দীর্ঘদিন পর গাজীপুরে বড় পরিসরে আয়োজিত এই সম্মেলনে দলীয় নেতারা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক জামাল উদ্দিন।
সম্মেলনে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা আমীর ও মহানগর কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম।
বক্তারা বলেন,আগামী সিটি কর্পোরেশন সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে হবে। যারা আগামী নির্বাচনে অংশ নেবেন, তাদের পরিচয় কর্মীদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি অতীতে যারা জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়েছেন, তাদের নতুন করে দাওয়াত দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের মতামতের প্রতিফলন কে সম্মান দেখাতে সংবিধান সংস্কার কমিটির শপথ নেওয়ার জন্য এই সরকারকে আহবান জানানোর ও দ্রুত স্থানীয় নির্বাচন গুলো দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
সম্মেলনে নেতারা আরও বলেন, ২০০৬ সালের পর গাজীপুরে এটাই প্রথম বড় পরিসরের কর্মী সম্মেলন। এ উপলক্ষে তারা ‘জুলাই যোদ্ধা’ ছাত্র-জনতাকে অভিনন্দন জানান।
সম্মেলনে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এবং আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ
রিপোর্টার: Adminমাহবব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
