BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬

মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে টঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন শরিফ একাদশ

মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে টঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন শরিফ একাদশ
গাজীপুরের টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ডে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিতে শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট। ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। রবিবার (১২ এপ্রিল) রাত ৮টায় টঙ্গীর বনমালা রোডস্থ হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফির উদ্যোগ ও আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় শরিফ একাদশ ও বাদল একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শরিফ একাদশ ২-১ গোলে বাদল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফি উদ্দিন সফি। এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান। স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে এবং তাদের সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে। টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892