BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৬

অন্ধকার ঘুচিয়ে আলোর পথে হায়দরাবাদ: নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার মহতী উদ্যোগ

অন্ধকার ঘুচিয়ে আলোর পথে হায়দরাবাদ: নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার মহতী উদ্যোগ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর: "মানবতার সেবায় মানবিক সংগঠন"—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ‘নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থা’। এলাকার অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে নিজস্ব অর্থায়নে বৈদ্যুতিক সড়ক বাতি (স্ট্রিট লাইট) স্থাপন করেছে সংগঠনটি। রোববার (১৯ এপ্রিল) দুপুরে হায়দরাবাদ গ্রামের জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়ক ও এর আশপাশের সংযোগ সড়কগুলোতে এই লাইট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে মুসল্লি ও সাধারণ পথচারীদের জন্য এটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এই সমস্যা নিরসনে এগিয়ে আসে এলাকার একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত ‘নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থা’। সরেজমিনে দেখা যায়, সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে মই ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলোতে লাইট স্থাপনের কাজ তদারকি করছেন। বাতিগুলো জ্বলে ওঠায় অন্ধকার দূর হওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার এক প্রতিনিধি জানান, "আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসীর ছোটখাটো সমস্যাগুলো নিরসনে সবসময় চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ বেশ কয়েকটি লাইট লাগানো হলো। মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" এলাকার মুরব্বি ও স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, তরুণ প্রজন্মের এমন ঐক্যবদ্ধ ও জনহিতকর কাজ সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892