BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৬

গাজীপুরে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২

গাজীপুরে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কোনাবাড়ী থানাধীন কাঠাল বাগান এলাকায় রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদ ও ৮৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— কোনাবাড়ী এলাকার দেলু মিয়ার ছেলে মো. রাসেদুল ইসলাম (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অহিদ মিয়ার ছেলে উজ্জ্বল (৪০)। মঙ্গলবার রাতে কোনাবাড়ী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম, উত্তর) এস এম শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার একটি দল অভিযান চালিয়ে রাসেদুল ইসলামের বাড়ি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসব মাদক গাজীপুরে এনে বিক্রির পরিকল্পনা ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892