BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা গাজীপুর প্রতিনিধি মহাবলম জুয়েল গাজীপুরের টঙ্গী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পণ্যের মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গাজীপুর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে আইন লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় অবস্থিত ‘মি: ফুড প্রোডাক্টস’-কে বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার ‘সুস্বাদু বন্ধু ফুড এন্ড বেকারী’-কে পণ্য মোড়কজাত সনদ ব্যতীত বিস্কুট, কেক ও পাউরুটি বিক্রির দায়ে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম মোবাইল কোর্টটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা বিনতে হাফিজ। উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম কেয়া। বিএসটিআই, গাজীপুর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892