BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৬

সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবি, কড়ায়-গণ্ডায় বাস্তবায়নের আহ্বান

সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবি, কড়ায়-গণ্ডায় বাস্তবায়নের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাংবাদিকদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার দাবিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক গণমাধ্যমকেন্দ্রিক সমাবেশ। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার ও প্রাপ্য “কড়ায়-গণ্ডায়” নিশ্চিত করতে হবে। দীর্ঘ ৫৫ বছরে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন তারা। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে সরকারগুলো গণমাধ্যম ও সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন না করে বরং তাদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে। তারা সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা আইন প্রণয়ন এবং গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে স্বীকৃতির দাবি জানান। সমাবেশে আরও বলা হয়, গণমাধ্যম নীতিমালা, সাংবাদিক তালিকা প্রণয়ন, এবং অকার্যকর প্রেস কাউন্সিল পুনর্গঠন এখন সময়ের দাবি। একইসঙ্গে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের ১৪ দফা দাবি অবিলম্বে সংসদে উত্থাপন করে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, নইলে গণমাধ্যম খাতে অসন্তোষ আরও বাড়বে। সমাবেশ থেকে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892