মরহুমা হাওয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাহবুব আলম জুয়েল
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ৪৮ নং ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ কাইয়ুম হোসেন বাবুর মায়ের মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে মরহুমা হাওয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসার ছাত্র শিক্ষক-, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গরিব-দুঃখী মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা হাওয়া বেগমের জীবনের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয় এবং মরহুমার জন্য সবার কাছে দোয়া কামনা করেন আয়োজকরা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
