BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৬

৫৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন কাউন্সিলর প্রার্থী পীরজাদা নোয়াব আলী

৫৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন কাউন্সিলর প্রার্থী পীরজাদা নোয়াব আলী
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা নোয়াব আলী এলাকাবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে নিরলসভাবে কাজ করবেন। তিনি জানান, ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও নতুন ড্রেন নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি উন্নয়নের আওতায় আনা হবে। পীরজাদা নোয়াব আলী আরও বলেন, তরুণ প্রজন্মের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশের জন্য খেলার মাঠ, শিশুদের জন্য পার্ক এবং সামাজিক মিলনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করব। দিন-রাত যেকোনো সময় সাধারণ মানুষ আমাকে কাছে পাবে। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও উন্নয়নের প্রতিটি বিষয়ে আমি পাশে থাকতে চাই।” এ সময় তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892