শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
রোববার (১৭ মে) বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
