BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৬

৪৯ বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান নেশার সিরাপ ও অবৈধ মালামালসহ আটক ১

৪৯ বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান নেশার সিরাপ ও অবৈধ মালামালসহ আটক ১
নিজস্ব প্রতিবেদন যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কাশিপুর সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাব-৬ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিপুর গ্রামের গোপিনাথপুর এলাকা থেকে ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP এবং ২৬ বোতল ESCUF SYRUPসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন শার্শা থানার গোপিনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪০)। আটককৃত মাদকদ্রব্যসহ তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আরও ২০০ বোতল WINCEREX COUGH SYRUP ও ১৫২ বোতল ESCUF SYRUP জব্দ করে। এছাড়া অভিযান থেকে ৩০টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৫টি কম্বল, ২ হাজার ৪১৫টি চকলেট, ১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ৩ প্যাকেট সনপাপড়ি, ২ কেজি কিসমিস, ১৭০টি আমের চাটনি, ৪৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী এবং ৪৬৮টি কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৩৪ হাজার ৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892