শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে গোশত বিতরণ নিজস্ব প্রতিবেদক | ঢাকা

শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
সম্প্রতি দক্ষিণখান বাজার ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল তালুকদার। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক কাউন্সিলর আলি আকবর আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মো. মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন দেলু, শেখ আব্দুল্লাহ রাসেল এবং আগামীর ৪৭ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী। আরও উপস্থিত ছিলেন ৪৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান আপেলসহ দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে উপস্থিত দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে গোশত বিতরণ করা হয়।
— নার্গিস আক্তার স্মৃতি
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
