BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ জুন, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে
গাজীপুর প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকার হিসেবে পরিচিত শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকার সালাহউদ্দিন সরকার বাড়িতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন সরকার। সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোঃ আলেক। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসাইন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম রাসেল ও মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ এবং বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সরকার। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্মরণ করেন। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়নে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892