BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৬

টঙ্গীতে উন্নয়নকাজের আশ্বাস প্রশাসকের, প্রতি বৃহস্পতিবার অফিস করবেন অঞ্চল-১ কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার টঙ্গীর দত্তপাড়া সমাজকল্যাণ,

টঙ্গীতে উন্নয়নকাজের আশ্বাস প্রশাসকের, প্রতি বৃহস্পতিবার অফিস করবেন অঞ্চল-১ কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার টঙ্গীর দত্তপাড়া সমাজকল্যাণ,
টঙ্গীতে উন্নয়নকাজের আশ্বাস প্রশাসকের, প্রতি বৃহস্পতিবার অফিস করবেন অঞ্চল-১ কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার টঙ্গীর দত্তপাড়া সমাজকল্যাণ, আলম মার্কেট, জহির মার্কেটসহ বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার ৭টি স্থান পরিদর্শন করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ জনগণ ও নেতাকর্মীদের অবহিত করে জানান, প্রতি বৃহস্পতিবার তিনি টঙ্গী অঞ্চল-১ কার্যালয়ে অফিস করবেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফী, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মণ্ডলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892