BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৩ জুন, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৬

টঙ্গীতে গ্লোবাল কিডস স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত

টঙ্গীতে গ্লোবাল কিডস স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত
টঙ্গী প্রতিনিধি: টঙ্গী রেল স্টেশন সংলগ্ন আমতলী বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত গ্লোবাল কিডস স্কুলে আনন্দঘন পরিবেশে “ফল উৎসব” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী যুবদলের সাধারণ সম্পাদক নাজমা হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক কারিমুল্লা ইকবাল এবং সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মৌসুমি ফল প্রদর্শন ও শিশুদের মধ্যে বিতরণ করা হয়। অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, ফল উৎসবের মতো আয়োজন শিশুদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892