BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৬

গাজীপুরে দত্তপাড়া সড়ক ও ড্রেন নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর স্বস্তি

গাজীপুরে দত্তপাড়া সড়ক ও ড্রেন নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর স্বস্তি
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকারকে ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সম্প্রতি দত্তপাড়া এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এলাকাবাসীর দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বঙ্গ গার্মেন্টস সংলগ্ন সড়কের আংশিক অংশ ন্যূনতম ১২ ফুট প্রশস্তকরণ এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে ঢালাই ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফি, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও প্রখ্যাত শ্রমিক নেতা কসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, সড়ক সংকীর্ণতা ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। প্রশাসকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সমস্যারও সমাধান হবে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হলে দত্তপাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892