গাজীপুর মহানগর শাখার ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা জিয়া শিশু কিশোর মেলার

নিজস্ব প্রতিবেদন
গাজীপুর: জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর শাখার ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল আমীনের যৌথ স্বাক্ষরে নবগঠিত এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. সোহেল রানা চমনকে আহ্বায়ক এবং মো. আমিনুল ইসলাম সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. মাইদুল ইসলাম মামুন, মো. জাকির হোসেন সোহাগ, মো. আব্দুল কাদির, আমজাদ হোসেন রাজন, মো. আনোয়ার পারভেজ, কাজী পলাশ, মো. রাশেদুল ইসলাম বাবু, মো. আল-আমিন ইসলাম স্বাধীন, মো. সাদ্দাম হোসেন, মো. রফিকুল ইসলাম, এস এইচ সজল, মো. ইউসুফ হাওলাদার, রিপন মাহমুদ, আব্দুল আলিম ভূইয়া, ইসতিয়াক আহমেদ সিয়াম, মো. রাতুল হোসেন, খাদিজা আক্তার দিনা, মো. মেরাজ আহম্মেদ শিশির, মো. নাঈম সিকদার, ঈশিতা রোজী, আব্দুর রাজ্জাক, মো. সেলিম সরকার, মাহমুদা আক্তার ও মো. দীন ইসলাম।
কমিটির সদস্যরা হলেন— রিমি আহমেদ, হাজী মো. আবু হানিফ, মো. শফিকুল ইসলাম জামাল, মো. সাইফুল ইসলাম সর্দার, মো. শহিদুল ইসলাম সোহেল, মো. মিজানুর রহমান, মো. আক্তার হোসেন, মিজান হোসেন শ্রাবণ, মো. আলামিন, জান্নাতুল হক ইন্নী, আব্দুল্লাহ আল আসিফ রনি, মো. মুজাহিদ হাসান নাহিম, মো. কাইয়ুম, মো. জিয়াদ হোসেন কনক, মো. আশরাফুল ইসলাম জিহাদ, মো. শাহ আলম, মো. সাকিব সরকার, মো. রাহুল আহমেদ, মো. ইয়াছিন আরাফাত, মো. ফাহিম আহাম্মেদ, নাঈম ইসলাম আয়ান, ফয়েজ মাহমুদ ফারহান, জাহিদুল ইসলাম আদনান, রাকিবুল ইসলাম, মো. আব্দুল আজিজ, মো. মামুনুর রশিদ, মো. সাদ্দাম হোসেন এবং মো. সোহান সরকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে আওতাধীন সব থানা কমিটি পুনর্গঠন করে গাজীপুর মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
