গাজীপুরে #হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

#গাজীপুর #প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের কবল থেকে এক ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হানি ট্র্যাপ চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রের অন্যতম সক্রিয় সদস্য তারেকের নেতৃত্বে কয়েকজন নারীকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলা হতো। পরে তাদের আপত্তিকর পরিস্থিতিতে জড়িয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো।
অভিযোগ রয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ভিকটিমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
