BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬

নিষিদ্ধ সংগঠন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদন গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর যুবদল। মঙ্গলবার টঙ্গী কলেজ গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল হোসেনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের অবস্থান তুলে ধরেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফয়সল হোসেন বলেন, দেশের গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ও জনগণের স্বার্থ রক্ষায় যুবদল মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892