BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২৬

টঙ্গীর ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড ইস্যু: নিরপেক্ষ তদন্তের দাবি ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাদের

টঙ্গীর ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড ইস্যু: নিরপেক্ষ তদন্তের দাবি ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাদের
নিজস্ব প্রতিবেদন গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে আলোচিত ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, এ ঘটনাকে ঘিরে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদ পরবর্তীতে সরিয়ে নেওয়ার বিষয়টি জনমনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করেন তাঁরা। বিবৃতিতে বিএনপির নেতারা অভিযোগ করেন, যাঁদের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ তুলে প্রচার চালানো হয়েছে এবং পরবর্তীতে মামলা করা হয়েছে, তাঁরা ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। তাঁদের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনের পরিবর্তে নির্দোষ ব্যক্তিদের জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। নেতারা গাজীপুর মহানগর বিএনপি ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনাটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং যাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তদন্তে অভিযোগের সত্যতা না মিললে তাঁদের যথাযথ আইনি প্রতিকার নিশ্চিত করারও দাবি জানান তাঁরা। বিবৃতিতে আরও বলা হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে আইনের আওতায় স্বচ্ছ তদন্ত সম্পন্ন করার আহ্বান জানান ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892