দেশের খবর
টঙ্গীতে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
টঙ্গীতে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
Admin মাহবুব আলম জুয়েল
১৩ জুলাই, ২০২৬
10 views
Print
Share:
Link Copied!
#নিজস্ব প্রতিবেদক
: যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা এবং শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোগে উদীয়মান কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’-এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী মার্কেটস্থ শুচি পাঠচক্র ও পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান শোভন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী উন্নয়ন পরিষদের সভাপতি মোস্তফা কামাল হুমায়ূন হিমু, সাংবাদিক আইয়ুব রানা, ফারিবা চৌধুরী লেমি, আসাদুজ্জামান, জিয়ারুল হক, শাহিন কাওছার, কবি আতিক শাহরিয়ার, অমল কৃষ্ণ রায়, সাজেদুর রহমান, আ. মতিন, বাদল চন্দ্র রায়, রাজ, টুটুল বাঙালি, খাইরুল ইসলাম, সজিব হোসেন এবং কবি মো. আলাল সরকারসহ সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
টঙ্গীর বন্ধ কারখানা চালুর উদ্যোগ, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
