BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৬

টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম

টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম
গাজীপুর প্রতিনিধি মাহবুব আলম জুয়েল টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ফারিবা চৌধুরী লেমি। উদ্যোক্তারা জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। ফারিবা চৌধুরী লেমি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি। তিনি দল-মত নির্বিশেষে এলাকার বাসিন্দাদের এ ধরনের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন হবে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892