BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৬

জুলাই শহীদ দিবস: মাদারীপুরে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস: মাদারীপুরে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর জুলাই শহীদ দিবস উপলক্ষে মাদারীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশ সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892