BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৬

টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের প্রতিনিধিদের সংবর্ধনা

টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের প্রতিনিধিদের সংবর্ধনা
গাজীপুর প্রতিনিধ গাজীপুরের টঙ্গীতে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় নবনির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, নৈতিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। আলোচনা শেষে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892