BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৬

টঙ্গীতে স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ

টঙ্গীতে স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী গাজীপুরের টঙ্গীতে স্ত্রী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন মো. আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। লিখিত অভিযোগে আব্দুর রশিদ দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে তাঁর স্ত্রী আফসানা আক্তার আখি ও তাঁর সহযোগীরা গত জুলাই মাসে একাধিকবার তাঁকে অপহরণ করে টঙ্গী পূর্ব থানার তিস্তা গেট এলাকার একটি বাসায় আটকে রাখেন। সেখানে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, প্রবাসে থাকাকালে উপার্জিত প্রায় ৪০ লাখ টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণের হিসাব চাওয়ায় তাঁকে ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া তাঁর বাবাকে অপহরণ করে আটকে রাখা এবং মায়ের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগও করা হয়েছে। আব্দুর রশিদ ২২ জুলাই টঙ্গী পশ্চিম থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। তবে অভিযোগে উত্থাপিত সব বিষয় অভিযোগকারীর বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত আফসানা আক্তার আখির বক্তব্য জানতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892