BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৬

হজ পালন শেষে দেশে ফিরলেন পীরজাদা হাজী মো. নোয়াব আলী

হজ পালন শেষে দেশে ফিরলেন পীরজাদা হাজী মো. নোয়াব আলী
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: পবিত্র হজ পালন শেষে সুস্থ ও নিরাপদে দেশে ফিরেছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা হাজী মো. নোয়াব আলী। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে তাঁকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তারা। পাশাপাশি পবিত্র হজ পালনকালীন বিভিন্ন অভিজ্ঞতা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাংবাদিক নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনি যেন পীরজাদা হাজী মো. নোয়াব আলীর হজ কবুল করেন এবং তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত ও ঈমান-আমলে সমৃদ্ধ জীবন দান করেন। একই সঙ্গে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে তাঁর সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হোক—এ কামনাও ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল, কল্যাণ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892