চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ ৬ বাইকার গ্যাং সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একটি বাইকার গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবার চালান উদ্ধার করে র্যাব। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেলসহ ছয়জনকে আটক করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি বাইকার গ্যাংয়ের সদস্য বলে স্বীকার করেছেন। তারা সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা চোরাচালান ও মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
