BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৬

চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:দেশবরেণ্য ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয় এবং উত্তরা প্রেস ক্লাবের দুই সংবাদকর্মী রবিউল আলম (রাজু) ও সাকিবুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় স্মারক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাদ-মাগরিব খিলক্ষেত প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনটির নিজস্ব উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। স্মৃতিচারণ ও বক্তাদের বক্তব্যস্মৃতিচারণকালে বক্তারা প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের বহুমাত্রিক সাংবাদিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় দৈনিকে চার হাজারেরও বেশি লিড ও ব্যাক লিড সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রাজনীতি, অপরাধ, অর্থনীতি, শেয়ারবাজার ও কূটনীতি—সব ক্ষেত্রেই তার সাহসী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে তার নিষ্ঠা ও পেশাদারিত্ব তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন তার বক্তব্যে সাঈদুর রহমান রিমনের অসামান্য সাহসিকতা ও সাংবাদিকদের দিকনির্দেশনা দেওয়ার গুণাবলী তুলে ধরেন। একই সঙ্গে তিনি বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয়ের অকাল প্রয়াণ এবং সড়ক দুর্ঘটনায় নিহত উত্তরা প্রেস ক্লাবের দুই সংবাদকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। উপস্থিত নেতৃবৃন্দঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারহাদ, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ওমর ফারুক মিল্লাত, দৈনিক জাতীয় কণ্ঠস্বরের সম্পাদক সাদ্দাম হোসেন, সংবাদ দিগন্তের সিনিয়র রিপোর্টার সুমন খান, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহ আলম, বনানী থানা মানবাধিকারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার রেজা রকি এবং খিলক্ষেত প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া। এছাড়াও গণজাগরণের আব্দুর রাজ্জাক, মামুন দেওয়ান, সাইফুল ইসলাম, উত্তরা প্রেস ক্লাবের সুজন ভূঁইয়া, দৈনিক ঘোষণার জাহিদ মিয়া, ক্যামেরাম্যান বিপ্লব ও সাত্তার হোসেনসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম চার সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি, মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892