উত্তরা পশ্চিম থানায় জিয়া সাইবার ফোর্সের ৩১ সদস্যের কমিটি
প্রতিবেদক মাহবুব আলম জুয়েল
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর শাখার আওতাধীন উত্তরা পশ্চিম থানা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেহ ইমরান ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সুমনের সম্মিলিত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মাহমুদুল হাসান সরকার সানিকে সভাপতি, আশিকুজ্জামানকে সিনিয়র সহসভাপতি, মো. মোজাম্মেল মুন্সিকে সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত নেতারা ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও স্বাগত জানান। একই সঙ্গে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে বলা হয়, সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। তাদের স্লোগান— “আমরা শক্তি, আমরা সোর্স—আমরা জিয়া সাইবার ফোর্স।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
