BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৬

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা Admin মাহবুব আলম জুয়েল ১৯ আগস্ট, ২০২৬ টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা প্রতিবেদক মাহবুব আলম জুয়েল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ১৯ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নেতৃবৃন্দ মাজার জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশ ও জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। #স্বেচ্ছাসেবকদল #প্রতিষ্ঠাবার্ষিকী #শহীদ_জিয়াউর_রহমান #বেগম_খালেদা_জিয়া #টঙ্গী_পূর্ব_থানা
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892