স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা
প্রতিবেদক মাহবুব আলম জুয়েল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদন করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
