BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৬

আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
প্রতিবেদক মাহবুব আলম জুয়েল আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে কোনো পোস্ট বা মন্তব্য করার আগে সংশ্লিষ্ট সবারই বিষয়টি যাচাই-বাছাই করে দেখা উচিত। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত ভাবমূর্তি সম্পর্কে গাজীপুরবাসী অবগত। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অজ্ঞাতনামা ও অসত্য অভিযোগ ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো অভিযোগের সত্যতা থাকলে তা গোপনে অপপ্রচার না চালিয়ে তথ্য-প্রমাণসহ দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকাশ করা উচিত। প্রমাণ ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো কোনোভাবেই কাম্য নয়। মতপার্থক্য থাকতেই পারে, তবে সত্য, তথ্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে বক্তব্য উপস্থাপন করাই প্রত্যাশিত। আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছি এবং এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892