BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৬

ভুয়া আইডিতে অপপ্রচারের অভিযোগ, আরিফ হোসেন হাওলাদারের পক্ষে সোচ্চার নেতাকর্মীরা

ভুয়া আইডিতে অপপ্রচারের অভিযোগ, আরিফ হোসেন হাওলাদারের পক্ষে সোচ্চার নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাতনামা ও ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী ও গাজীপুরের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী এবং তার অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নেতাকর্মীদের দাবি, আরিফ হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শ, নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক শৃঙ্খলা ধারণ করে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও দাবি করেন তারা। অভিযোগকারীদের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন অজ্ঞাত ও ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে আরিফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়াচ্ছে। এর মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। নেতাকর্মীরা বলেন, রাজনীতি শুধু ক্ষমতা কিংবা ব্যক্তিস্বার্থের বিষয় নয়; এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত। তাই কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে তথ্য-প্রমাণসহ তা প্রকাশ্যে তুলে ধরার আহ্বান জানান তারা। তাদের আরও দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কারও রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892