BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৬

গাজীপুর মিডিয়া ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর, সম্পাদক বশির আলম

গাজীপুর মিডিয়া ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর, সম্পাদক বশির আলম
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মিডিয়া ক্লাবের ২০২৬-২০২৯ মেয়াদের ২২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. তারেক রহমান জাহাঙ্গীরকে সভাপতি এবং মো. বশির আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেম মুসা। সহসভাপতি পদে রয়েছেন আবু সাঈদ চৌধুরী, কবি মোহাম্মদ মশিউর রহমান ও খোরশেদ আলম শেখ তপন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মনসুর শেখ। সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মাসুম, সহসাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, কোষাধ্যক্ষ আবু রায়হান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আলী, ধর্মবিষয়ক সম্পাদক ইমরান হোসেন সরকার, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাগর, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম এবং তথ্যবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শেখ। এ ছাড়া বনভোজনবিষয়ক সম্পাদক শাকিল আল ফারুকী এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রোকেয়া কেয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সোহেল চৌধুরী, ইমরান হোসেন রাকিব ও জাহিদ হাসান। সদস্য হিসেবে রয়েছেন আশরাফুল ইসলাম হিমেল। নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, গাজীপুর মিডিয়া ক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলা তাঁদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে। নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুরের সাংবাদিকদের মধ্যে আরও ঐক্য, পেশাগত সহযোগিতা ও ইতিবাচক কার্যক্রম জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892