BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৬

টঙ্গী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়

টঙ্গী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়
প্রতিবেদক মাহবুব আলম জুয়েল : গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী সরকারি কলেজ ছাত্রশিবির কতৃক আয়োজিত রোববার ৩০ আগস্ট সকারে টঙ্গী সরকারি করেজ মাঠ প্রাঙ্গণে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির টঙ্গী কলেজ শাখার সভাপতি নূর মোহামাদ এবং সঞ্চালনা করেন ছাত্রশিবির টঙ্গী কলেজ শাখার সেক্রেটারি সাইদুল্লাহ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় বা কলেজজীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের সময় নয় এ সময়টিই ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, ভাষাজ্ঞান ও সময় ব্যবস্থাপনার মতো ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল করলেই কাঙ্ক্ষিত ক্যারিয়ার নিশ্চিত করা সম্ভব নয়। নিজেকে সময়োপযোগী দক্ষতায় গড়ে তোলা, নিয়মিত জ্ঞানচর্চা করা এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখার মধ্য দিয়েই একজন শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, ক্যারিয়ার পরিকল্পনা তৈরি এবং পড়াশোনার শুরু থেকেই নিজেদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892