দেশের খবর
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
Admin মাহবুব আলম জুয়েল
২৫ সেপ্টেম্বর, ২০২৬
9 views
Print
Share:
Link Copied!
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর): মাহবুব আলম জুয়েল
আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে টঙ্গী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম কিরণ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
#news#দেশের খবর
Share:
Link Copied!
