টঙ্গীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার টঙ্গী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
রোববার টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাঁরা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এবং তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগকে তাঁরা আর রাজনৈতিকভাবে ফিরে আসতে দিতে চান না। বক্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
