BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে হযরত মালেক ফকির মাজার শরীফের ২০ সদস্যের কমিটি গঠন

টঙ্গীতে হযরত মালেক ফকির মাজার শরীফের ২০ সদস্যের কমিটি গঠন
টঙ্গী প্রতিনিধি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া লালকোড়ার টেক এলাকায় অবস্থিত হযরত মালেক ফকির মাজার শরীফ ও বাৎসরিক ওরশ শরীফ পরিচালনার জন্য দুই বছর মেয়াদি ২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মাজার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সরকার জাবেদ আহমেদ সুমনকে সভাপতি এবং মো. বেনজীর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন খান ও সৈয়দ মো. সামশুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবীব মোল্লা ও মো. সাইফুল মৃধা, সহ-সাধারণ সম্পাদক মো. জনি, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল হোসেন, অর্থ সম্পাদক ও কোষাধ্যক্ষ মো. রবিউল আলম শিকদার, সহ-কোষাধ্যক্ষ রক্তিম হোসেন আকাশ, আইন বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন রাজ, দপ্তর সম্পাদক মো. আসাদুল্লাহ, প্রচার সম্পাদক মো. রাজন এবং সাংস্কৃতিক সম্পাদক মো. রাজু। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. সোহেল, মো. রিপন মিয়া, মো. নূর ইসলাম, মো. জহিরুল ইসলাম ও মো. সাদেক আলী। অনুমোদনপত্রে বলা হয়েছে, উল্লিখিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির সদস্যদের নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, কমিটির কোনো সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে কিংবা মৃত্যুবরণ করলে অনুমোদন কমিটির মতামতের ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিকে ওই পদে দায়িত্ব দেওয়া হবে। অনুমোদনপত্রে আরও বলা হয়েছে, মোতাওয়াল্লীর অনুপস্থিতিতে হযরত মালেক ফকির দরবার শরীফের খাদেম মো. হানিফ মিয়া কমিটির অনুমোদন বা বিলুপ্তির বিষয়ে প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মাজার শরীফটির ঠিকানা—লালকোড়ার টেক, সিরাজ উদ্দিন সরকার রোড, দত্তপাড়া, ৪৮ নম্বর ওয়ার্ড, টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর। ডাকঘর ইসলামপুর-১৭১২।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892