পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর কৃষক দলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর কৃষক দলের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম রাজা ও সহ-সভাপতি জাকির হোসেন।
মিছিলে গাজীপুর মহানগর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া মহানগরের আওতাধীন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালামসহ বিভিন্ন থানার নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিলে যোগ দেন।
এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
