দেশের খবর
টঙ্গীতে জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ, লাকীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
টঙ্গীতে জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ, লাকীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
Admin মাহবুব আলম জুয়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৬
19 views
Print
Share:
Link Copied!
প্রতিবেদক মাহবুব আলম জুয়েল
গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। বুধবার ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন যুবক ফোন করে জয়কে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন লাকীর বাড়িতে অভিযান চালিয়েছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। অভিযানে ওই বাড়ির ছাদ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিক্ষোভে নিহত জয়ের স্বজন ও স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাঁদের দাবি, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
#news#দেশের খবর
Share:
Link Copied!
