BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে খালেদা জিয়ার স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টঙ্গীতে খালেদা জিয়ার স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল গাজীপুরের টঙ্গীতে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার ৫০ নম্বর ওয়ার্ডের উত্তর দত্তপাড়া টেকবাড়ী বিলের মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্যসচিব মোহাম্মদ আবুল কালাম। সভাপতিত্ব করেন নলেজ একাডেমির পরিচালক জি. এম. রফিক, এলএলবি ও এলএলএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম। টুর্নামেন্টের আয়োজনে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রবি সরকার। পুরস্কার বিতরণের আগে মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজনের শুভেচ্ছায় ছিলেন মোহাম্মদ ঈমন, মোহাম্মদ ইসমাইল দেওয়ান, মোহাম্মদ আবির, মোহাম্মদ তুহিন, মোহাম্মদ দিপু, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ শামীম, মোহাম্মদ যুবরাজ ও মোহাম্মদ রাজু। স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে তরুণদের ক্রীড়ামুখী করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের উদ্যোগ হিসেবে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892